ফের পেছালো খালেদা জিয়ার ১১ মামলার হাজিরার তারিখ

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৪:৫৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত না হওয়ায় আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান ১৩ নভেম্বর দিন ধার্য করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

এর আগে, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান ১১ মামলায় হাজিরার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন।

ইত্তেফাক/কেকে