সিরাজগঞ্জের কামারখন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সহকারি কমিশনার (ভূমি) সুমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দারসহ অনেকে।
শেষে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।
