সিদ্ধিরগঞ্জে হাতুড়ি লিটন গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:৫৭

সিদ্ধিরগঞ্জে বহু মামলার আসামি চাঁদাবাজ হাতুড়ি লিটনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার পুলিশ তাকে চাঁদাবাজি মামলায় সাতদিন রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।