সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেছেন, ৭১ সালেও দেশী বিদেশী ষড়যন্ত্র ছিল এখনও আছে, বঙ্গবন্ধু পরিবার ও দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে আমাদেরকে সজাগ হতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রিপোর্টার ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন, সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল গুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে জাতীয় নির্বাচনে যেন নমিনেশনে প্রাধান্য দেওয়া হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম বাবু মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বিশেষ অতিথি এম টিপু সুলতান ভাইস চেয়ারম্যান, আবু সুফিয়ান ভূঁইয়া ফারুক সিনিয়র যুগ্ম মহাসচিব, মো: মামুন হাওলাদার যুগ্ম মহাসচিব, সেলিম রাজা যুগ্ম মহাসচিব এম ইসমাইল প্রিন্স যুগ্ন মহাসচিব সুলতান যুগ্ন মহাসচিব মো: জুয়েল মিয়া যুগ্ম মহাসচিব, সৈয়দ রাজিউর রহমান রুবেল সাংগঠনিক সম্পাদক, ফয়সাল প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শের আলী সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান রবিন ও অন্যান্য নেতৃবৃন্দ।
