ক্যারম খেলা নিয়ে তিন কিশোর ছুরিকাহত

আপডেট : ২৯ জুন ২০১৯, ০০:১৮

রাজধানীর চকবাজার থানার ক্লাব ঘাট এলাকায় এক দল কিশোর এলোপাতাড়ি কুপিয়ে তিন কিশোরকে আহত করেছে। আওলাদ (১৭), শাকিল (১৮) ও রমজান (১৮) নামের এই তিন কিশোরের মধ্যে রমজানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা বলেন, ইসলামবাগ পশ্চিম পাড়া এলাকায় ক্যারম খেলছিল। পাশে ক্লাবঘাট এলাকায় হৈচৈ শুনে তারা এগিয়ে গেলে এক দল কিশোর এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।