ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপো

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০০:৩৯

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপো এর পঞ্চম আয়োজন। কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গত ১২ থেকে ১৪ অক্টোবর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে মেরিটাইম খাতের আধুনিক প্রযুক্তি, উপকরণ, সরঞ্জামাদি ও পদ্ধতি প্রদর্শন করা হয়।

জাহাজ নির্মাণ, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং ও অফশোর প্রযুক্তি নিয়ে পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়।

এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রর্দশনীতে স্থান পাওয়া পণ্যগুলোর মধ্যে বার্জার পেইন্টস বাংলাদশ লিমিটেডের মেরিন পেইন্টগুলো বিশেষভাবে নজর কেড়েছে। উচ্চ-ক্ষমতাসম্পন্ন মেরিন কোটিং এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট চালুর মাধ্যমে বাংলাদেশি পণ্যের মান বাড়াতে বার্জার পেইন্টস ২০২০ সালে জাপানি ব্র্যান্ড চুগোকু মেরিন পেইন্টস এর সঙ্গে একটি চুক্তি করেছে। কোম্পানিটির সহকারী মহাব্যবস্থাপক সাতোশি ইশিদাও প্রর্দশনীতে উপস্থিত ছিলেন।

মূলত সমুদ্রগামী জাহাজ, রপ্তানি জাহাজ, ক্লাস জাহাজ এবং অন্যান্য নদীবাহী জাহাজের দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য উচ্চতর মানের কোটিং প্রয়োজন হয়। জাহাজের সুরক্ষায় স্থানীয় নির্মাণকারীরা যাতে বিশ্বমানের পণ্য পেতে পারে, বার্জার সে ব্যবস্থা করেছে। বার্জারের এ উদ্যোগ লিড টাইম হ্রাস, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আমদানি ব্যয় ও ঝামেলা কমানোর মাধ্যমে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের  উন্নয়নে ভূমিকা রাখছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা এবং পুঙ্খানুপুঙ্খ তত্ত্বাবধানের মাধ্যমে বার্জার ও চুগোকু এ পণ্যের গুণমান নিশ্চিত করে থাকে বলে জানানো হয়।

বার্জার ও চুগোকু এর সহযোগিতায় প্রস্তুত করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল হাই-বিল্ড ইপোক্সি প্রাইমার, ইপোক্সি টাই কোট, সিনথেটিক রেইজিন-ভিত্তিক সিঙ্গেল-কম্পোনেন্ট টাই কোট, হাইড্রোলাইসিস টাইপ এবং সেলফ পলিশিং টাইপ অ্যান্টিফাউলিং, ইপক্সি টপকোট, অ্যালকিড টপকোট, পলি ইউরিথেন টপকোট, হাই-বিল্ড অ্যালকাইড প্রাইমার, উচ্চ তাপরোধী পেইন্ট এবং অন্যান্য উন্নত উপকরণ।

এছাড়াও, বার্জার পেইন্টসের আরও মেরিন পণ্য রয়েছে। জাহাজের সুরক্ষা দিতে বার্জার এর রয়েছে সি বর্ন মেরিন পেইন্টস, সি বর্ন প্লেট গার্ড এবং বার্জার মেরিন। চুগোকু'র উদ্ভাবিত এ মেরিন পেইন্টগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এসব সিএমপি পণ্যের লাইসেন্সপ্রাপ্ত প্রস্তুতকারক।

.