মহেশপুরে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে রাতে ভৈরবা পুলিশ ফাঁড়ির এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সলেমানপুর গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী মনজুরা বেগমকে তার নিজ বাড়ির খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনজুরার স্বামী তমিজ উদ্দিন পালিয়ে যায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, চালক আটক
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
