সুনামগঞ্জ জেলার ছাতকে সুরমা সেতু উদ্বোধন করলেন প্রধানপমন্ত্রী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চেরাপুঞ্জির পাদদেশে নয়নকাড়া দৃশ্যের সমারোহে সুরমা নদীর উপরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৪০৩ মিটার। সেতু নির্মাণে খরচ হয়েছে ১২৬ কোটি টাকা।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেতুর ফলক উন্মোচন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সেতু উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উদ্যোগে ব্রিজের টোল প্লাজার কাছে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ অনেকে।
