ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওপেনিংয়ে রেকর্ড রান আসার পর চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি বাংলাদেশ। ম্যাচজুড়ে ভালো ব্যাট না করার পাশাপাশি বল হাতেও ছিল ছন্নছাড়া। আর সেই কারণে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন প্রত্যাশা কথা।
ম্যাচ শেষে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত প্রত্যাশা করেছেন আগামী ম্যাচগুলোতে ভালো করবেন তারা। তিনি বলেন, 'আমার মনে হয় আমরা আমাদের সেরা খেলাটা খেলিনি। আশা করি ভবিষ্যতে আমরা তা করতে পারব।'
ভারতের বিপক্ষে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম মিলে দেখেশুনে খেলে ফিফটি তুলে নিয়েছিলেন। ডানহাতি এই ওপেনার লিটন আরও কিছু সময় পিচে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মনে করেছেন শান্ত। তিনি বলেন, 'তানজিদ খুব ভালো খেলেছে, আমাদের বোলাররাও ভালো বোলিং করেছে। লিটন ক্রিজে লম্বা সময় থাকতে পারলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারত।'
তিনি আরও বলেন, 'ভারত সবসময়ই খুব ভালো দল। তারা এভাবে খেলতে সক্ষম এবং তারা আজ আমাদের দেখিয়েছে যে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারে।'
