ইন্টারন্যাশনাল শেফ’স ডে উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে নবাবগঞ্জ ললিতকলা একাডেমি( নাফা) ও ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা)। এদিন শারদকালীন নাড়ু উৎসবের প্রত্যেক প্রতিযোগীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারীকে জানানো হয় বিশেষ সম্মান।
এসময় কলকাতার শেফ প্রফেসর প্রিয়দর্শীনি দাস অনলাইনে যুক্ত হয়ে প্রতিযোগীদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রশান আয়োজক, নাফা’র সাধারণ সম্পাদক এবং ইয়ারা’র প্রতিষ্ঠাতা সায়মা রহমা তুলি প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেন৷ এসময় তিনি বলেন, নাড়ু এই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ঘরের মা বোনদের হাতের তৈরি নাড়ু শিল্প কে তুলে ধরতে চাই বিশ্ব দরবারে। সবাইকে উৎসাহ যোগাতে চাই আমরা।
নাড়ু প্রতিযোগী সেন্ট থেকলাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ২ বোন টাপুর ও টুপুর জানান, তারা অনেক আনন্দ পেয়েছে এই আয়োজনে এবং দেশীয় খাবারে আরো আগ্রহ জন্মেছে। বাছাই করা রেসিপি গুলো শীঘ্রই প্রকাশিত হবে একটি দৈনিক পত্রিকার ট্যাবলয়েডে।
উল্লেখ্য বিভিন্ন এলাকার ৩০ জন প্রতিযোগী বিভিন্ন ধরনের নাড়ু নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নবাবগঞ্জের এই আয়োজন ব্যাপক প্রশংসা অর্জন করেছে সারা দেশে ও ভারতের কলকাতাবাসীর কাছে। আয়োজকরা জানান আগামী বছর দুই দেশের প্রতিযোগি মিলে এই উৎসব করার পরিকল্পনা চলছে।
