চলমান বিশ্বকাপে ভারতের কাছে হারের পর এবার অস্ট্রেলিয়ার কাছে টানা দ্বিতীয় হারের তেঁতো স্বাদ পেয়েছে পাকিস্তান। গতকাল (২০ অক্টোবর) অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান। এই ম্যাচে জীবন পেয়ে ১৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার ক্যাচ মিসেই মোমেন্টাম হারিয়েছে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, 'আমরা বোলিং ভালো করিনি এবং ওয়ার্নারের মতো একজন খেলোয়াড়ের ক্যাচ ড্রপ করেছি। আমরা ক্যাচ ছাড়লেও সে আমাদের ছাড়েনি। এটি একটি হাই স্কোরিং গ্রাউন্ড, এখানে ভুল করার কোনও জায়গা নেই।'
তিনি আরও বলেন, 'তবে অস্ট্রেলিয়া আরও রান তুলতে পারত, তবে সেটা করতে তাদের আটকে ছিলাম। এর পুরো কৃতিত্ব যায় পেস বোলার ও স্পিনারদের যারা শেষ ওভারে ফিরেছিলেন। লেন্থে বল করার চেষ্টা করেছে এবং বল স্টাম্পে রেখেছে।'
