কবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:০৫

আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্তের ১৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাগরদাঁড়ি-কেশবপুরে শনিবার মধুসূদন একাডেমির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। কবির মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে দুই বাংলার কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। 

সকালে কবির জন্মস্থান কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়ির মধুপল্লীতে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন চাঁদের কনা

এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানভীর দুলাল মুখ্য, কোলকাতার সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, ওপর বাংলার কবি শান্তিময় মুখোপাধ্যায়, উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মনিমহোন ধর, কবি নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংস্কৃতিক ব্যক্তি অলোক বসু, কানাই লাল ভট্টাচার্য প্রমুখ। 

অনুষ্ঠানে কোলকাতার কবি কাজল চক্রবর্তীকে মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আলোচনা ও পুরস্কার প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। 

ইত্তেফাক/অনি