তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিউজ এজেন্সি ফোকাস তাইওয়ানের এক প্রতিবেদন বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রে। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০.২ কিলোমিটার পূর্বে, ৫.৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়, দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
