কিক বক্সিং অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

২৮-২৯ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। আনসারের পুরুষ ও নারী দল যৌথভাবে ১২টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়। পঞ্চগড়ের পুরুষ ও নারী দল স্বর্ণ জিতেছে ৪টি। পল্টন ময়দান সংলগ্ন উডেন ফ্লোরে ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ বিজয়ীদের পুরস্কার তুলে দেন।