পাটমন্ত্রীর নেতৃত্বে আ. লীগের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৯:১২

প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ সময় মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশাল এক মিছিল নিয়ে যোগ দেন গাজীর নেতৃত্বে আসা নেতাকর্মীরা।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপির নৈরাজ্য রুখে দিতে আমরা রূপগঞ্জ থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিয়ে এসেছি। আমরা উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশ এগিয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন বঙ্গবন্ধু টানেলের যুগে প্রবেশ করেছে। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

.