নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:১০

দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার বাবুরহাটের (শেখেরচর) উত্তর পাশে খালপাড় মেইন গলিতে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুরহাটের কাপর পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

ইত্তেফাক/এমএএম