মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর ভৈরবা সীমান্তে শনিবার সকালে ঝটিকা অভিযান চালিয়ে ২৭টি ভারতীয় গরু আটক করেছে ৫৮ বিজিবি। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজারে অভিযান চালাই। এ সময় সেখানে মালিকবিহীন ২৭টি গরু বাঁধা ছিল। ভারত থেকে পাচার করে আনা হয়েছে এমন সন্দেহে গরুগুলো আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মালিকানা দাবি করেনি। বর্তমানে গরুগুলো বিজিবির হেফাজতে আছে।
