বাল্যবিয়ের আয়োজন করায় বরের দণ্ড

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৪৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের পল্লীতে শুক্রবার রাতে বাল্যবিয়ের আয়োজন করায় বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে রাব্বী ইসলাম সোহাগ (২২)।

ঘটনার রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে রাব্বী ইসলাম সোহাগের সঙ্গে বিয়ের আয়োজন চলে একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বর, কনে ও উভয় পরিবারের সদস্যদের উপজেলা পরিষদে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ঐ দণ্ড দেন এবং অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা।