কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে শুক্রবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুবিনয় হালদার শুভ (৪)। সে পিরোজপুর সদর উপজেলার বাপ্পী হালদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় সবার অজান্তে শুভ হালদার বাড়ি থেকে বের হয়। এ সময় সে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে তাকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
