বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শরীয়তপুর জেলা শহরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, সদর পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্বে করেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন বেপারী।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, সদর পৌরসভা প্যানেল মেয়র বাচ্চু বেপারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি অদুদ সরদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, কার্যকারী সভাপতি মান্নান মোল্লা, সদর উপজেলা যুবলীগের সভাপতি হোসেন সরদার,শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অমিত ঘটক চৌধুরী, আইনজীবী নেতা এ্যাড. জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন দুলাল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামানসহ প্রমুখ।
বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের শান্তি সমাবেশে নেতাকর্মীরা বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচনে বানচাল করতে তারা ও তাদের সহযোগীরা তৎপর হয়ে উঠছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
