চলমান বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। যা ম্যাক্সওয়েলের ইনজুরির পর আরেকটি বড় ধাক্কা। তিনি অনির্দিষ্টকালের জন্য বিশ্বকাপের বাইরে থাকবেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে মার্শের ভারত থেকে অস্ট্রেলিয়াতে উড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে সেখানে বলা হয়েছে, 'তার প্রত্যাবর্তনের সময়সীমা এখনও নিশ্চিত করা হয়নি।'
এর আগে আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য অন্য সবার মতো গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন তিনি। হঠাৎ সেখান থেকে পড়ে মাথায় আঘাত পান ম্যাক্সওয়েল।
