সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পৃথক স্থানে বজ পাতে এক গৃহবধূর মৃত্যু ও অপর এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা ও বলাডাঙ্গা গ্রামে এই ঘটনা দুইটি ঘটে। নিহত গৃহবধূর নাম বৈষ্টমী সরকার (৪০)। তিনি সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী। এদিকে, আহত গৃহবধূর নাম জেসমিন নাহার (৩৫)। তিনি একই উপজেলার বলাডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টির সময় সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বৈষ্টমী সরকার বাড়ির পাশে বিলে ঘাস কাটছিলেন। এ সময় বজ পাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, একই সময়ে বলাডাঙ্গা গ্রামের জেসমিন নাহার ঝড় বৃষ্টির মধ্যে ঘরের বাইরে গৃহস্থালির কাজ করছিলেন এ সময় হঠাত্ বজ পাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
