মেট্রোরেল চলবে না আজ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:২৫

ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে আজ শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে রোববার (৫ নভেম্বর) থেকে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও-মতিঝিল এবং সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও সেকশনে মেট্রোরেল চলাচল করবে।

ইত্তেফাক/এসকে