বিএনপি ও এর মিত্রদের ডাকা অবরোধ প্রতিরোধে ঢাকার বিভিন্ন এলাকায় সরব ছিলেন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা। বিভিন্নস্থানে তারা পাহারা দিয়েছেন। মিছিল মিটিং করে যাতে যানবাহন চলতে পারে তার সহযোগিতা করেছেন।
রাজধানীর উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের নেতৃত্বে মিছিল হয়েছে। সেখানে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। উত্তরার রাজপথ ঘুরে দেখা গেছে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা অবস্থান নিয়ে রাজপথে ছিলেন আফসার উদ্দিন খান ও তার অনুসারীরা।
অবরোধের প্রথম দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য সালমান খান প্রান্তের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশেও ঢাকা-১৮ আসন থেকে বিশাল মিছিল দেখা গেছে। রাজধানীর কাওলার মাঠে গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ভিতরে এযাবতকালে অনুষ্ঠিত জনসভাগুলোর মধ্যে কাওলার সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। প্রধানমন্ত্রীর সেই জনসভায় টিয়া কালারের গেঞ্জি পরিহিত একটি বিশাল মিছিল আয়োজকদের নজর কেড়েছে।
উল্লেখ্য, সাধারণ মানুষ মনে করছেন এবারের আন্দোলন সংগ্রামে যারা মাঠে থাকছেন তাদের ওপর বিশেষ নজর থাকবে দলীয় হাই কমাণ্ডের।
