খাশোগি হত্যাকারীদের তথ্য জানানো উচিত সৌদি আরবের যুবরাজের -----এরদোয়ান

আপডেট : ৩০ জুন ২০১৯, ০০:৩২

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে জড়িতদের তথ্য প্রকাশ করা। কারণ এখনো এই হত্যাকান্ডের অনেক কিছু গোপন রয়েছে। তিনি জানান, খাশোগিকে হত্যার আগে ১৫ জনের একটি গ্রুপ তুরস্কে এসেছিল। তারা সবাই হত্যকান্ডের সঙ্গে জড়িত। তাদের সবার বিচার তুরস্কেই হওয়া উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ান। গতকাল জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোয়ান। -রয়টার্স