ঠাণ্ডায় গরম স্যুপ: পর্ব ২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:৪৭

ঋতু পরিবর্তনের পালাবদলে শীত আসি আসি করছে। আর শীতের রসনায় ধোঁয়া ওঠা গরম গরম স্যুপের তুলনাই হয় না। রইলো মাসুমা সিদ্দিকার তিনটি মজাদার রেসিপি। 

 
ক্রিম অব পটেটো স্যুপ

উপকরণ
অলিভ অয়েল ২ টেবিল চামচ, চিকেন ফিলে ৩০০ গ্রাম, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমত, বাটার ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, চিকেন স্টক ১লিটার, দুধ ৫০০ মিলি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, আলু ২টি, পাপরিকা পাউডার ১ চা চামচ, ইটালিয়ান সিজনিং ১ চা চামচ, শুকনো পার্সলি ১ চা চামচ, লবণ স্বাদমতো। 

প্রণালী
চিকেন গুলোকে ছোট ছোট কিউব করে কেটে অলিভ অয়েলে গোলমরিচের গুড়া ও লবণ দিয়ে হালকা বাদামি করে ভেজে উঠিয়ে নিতে হবে। এবার এ প্যানে বাটার দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও ময়দা দিয়ে হালকা ভেজে চিকেন স্টক, দুধ ও আলু দিয়ে রান্না করতে হবে ১৫ মিনিটের জন্য। আলু সিদ্ধ হয়ে এলে এবার এতে পাপরিকা পাউডার, ইটালিয়ান সিজনিং, গোলমরিচের গুঁড়া, লবণ ও পানিতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। সবকিছু ভালোভাবে নেড়ে রান্না করতে হবে আবারও দুই মিনিটের জন্য। এবার একটি বাটিতে এই স্যুপ নিয়ে তাতে ভেজে রাখা চিকেন কিউব গুলোকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ।ব্যাস,হয়ে গেল মজাদার ক্রিম অব পটেটো স্যুপ।

টার্কিশ চিকেন স্যুপ

উপকরণ
চিকেন ব্রেস্ট ফিলে ৩০০গ্রাম, ময়দা ৪ টেবিল চামচ, লবণ স্বাদমত, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, শুকনো রোজমেরী ১ চা চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, গাজর কুচি ১/২ কাপ, লাল ক্যাপসিকাম ১/২ কাপ, সবুজ ক্যাপসিকাম ১/২ কাপ, চিকেন স্টক ১.৫ লিটার, অলিভ অয়েল ৪ টেবিল চামচ, পাস্তা অথবা নুডলস ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, ধনিয়া পাতা ২ টেবিল চামচ। 

প্রণালী
চিকেন ফিলে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে তাতে ময়দা, লবণ, লাল মরিচের গুড়া ও শুকনো রোজমেরী দিয়ে মেখে রেখে দিন ১০মিনিটের জন্য। চুলায় একটি প্যান উঠিয়ে তাতে বাটার দিয়ে পেঁয়াজ কুচি হাল্কা বাদামি করে ভেজে নিন। এবার এতে গাজর কুচি, লাল ও সবুজ ক্যাপসিকাম ও ময়দা দিয়ে ভাজতে হবে ২ মিনিটের জন্য। এখন এতে চিকেন স্টক ও পাস্তা দিয়ে দিয়ে দিন এবং রান্না করতে থাকুন ১০ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মেখে রাখা চিকেন কিউব গুলোকে অলিভ অয়েলে ২ মিনিট ভেজে নিয়ে সবজির  মিশ্রণে ঢেলে দিন আর রান্না করুন আবারও পাঁচ মিনিটের জন্য। এই অবস্থায় লবণটা দেখে নিয়ে প্রয়োজনে লবণ যোগ করতে হবে। এখন ওপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন মজাদার টার্কিশ চিকেন স্যুপ।

ক্যারট জিনজার স্যুপ

উপকরণ
বাটার ২ টেবিল চামচ, আদা পাতলা করে কাটা ২ ইঞ্চি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, গাজর ৩টি, চিকেন স্টক ২.৫ কাপ, লবণ স্বাদমতো, মিক্সড হার্বস ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, বাদাম, লেমন জেস্ট ও ধনিয়া পাতা (পরিবেশনের জন্য)। 

প্রণালী
চুলায় প্যান উঠিয়ে তাতে বাটার দিয়ে আদা কুচি ও পেঁয়াজ কুচি হালকা বাদামি বর্ণ করে ভেজে তাতে গাজর ও চিকেন স্টক দিয়ে রান্না করব ১৫ মিনিটের জন্য। গাজর সেদ্ধ হয়ে এলে ঠান্ডা করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আবারো একটি পাত্রে নিয়ে তাতে মিক্সড হার্বস, গোলমরিচের গুড়া ও লবণ দিয়ে মিনিট দুয়েকের জন্য রান্না করুন। এবার পরিবেশন পাত্রে গরম গরম স্যুপ নিয়ে ওপরে ধনিয়া পাতা কুচি, লেমন জেস্ট ও বাদাম দিয়ে পরিবেশন করব মজাদার ক্যারট জিনজার স্যুপ।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন