কিশোরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্ষুদ্রঋণবিষয়ক সেমিনার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৮:২৪

‘বঙ্গবন্ধুর সুদমুক্ত ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য আনে সুদিন’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উক্ত সেমিনার অনুষ্টিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা। 

সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা জাকির হোসেন, জাকির হোসেন বলেন, সেমিনার শেষে উপজেলার ৬টি মাতৃকেন্দ্রে ৫ লাখ ৭৬ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করার পাশাপাশি ৩০টি পল্লি মাতৃকেন্দ্রে ৩০টি সাইনবোর্ড প্রদান করা হয়েছে। 

ইত্তেফাক/পিও