রাজশাহীতে অসংক্রমক রোগে সচেতনতা বৃদ্ধিকরণে কর্মশালা

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৩:১৪

স্বাস্থ্য সম্মত জীবন যাপনের মাধ্যমে হৃদরোগ, ডায়াবেটিকস, শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রমক ব্যধি প্রতিরোধ কল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণ সম্পর্কিত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘স্বাস্থ্য বিধি চলবো মেনে, অঙ্গিকার এই হোক, তাতেই হবে রোগ বালাইয়ের শক্ত প্রতিরোধ’ শীর্ষক উপজীব্যে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য।

আরও পড়ুন: রাজশাহীতে অস্ত্রসহ ‘আনসার আল-ইসলামের’ ৫ সদস্য আটক

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূলবক্তব্য উপস্থাপন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সরদার রাসেদ মোবারক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ‘লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন’ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো অপারেশনাল প্ল্যানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘থার্ড আই কমিউনিকেশন’ উক্ত কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এমআরএম