ওসমানীনগরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৫:৩১

ওসমানীনগর উপজেলার কুরুয়া নামক মাইক্রোবাস ও অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জহির মিয়া (৩০) নামে সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আহমদনগর এলাকার সিলেটগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৮০১১) ও বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার থ-১১-৮৬২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। নিহত সিএনজি চালক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জহির মিয়া। তিনি ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এ সময় উক্ত সিএনজির সঙ্গে আরও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

আরও পড়ুন:  ভারত জিতলে কপাল খুলবে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজা মিয়া বলেন, 'ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/জেডএইচডি