কুমিল্লা-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের কার্যালয়ে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- কে এম মজিবুল হক (বিএনপি), মো. নজরুল ইসলাম (এনপিপি), মো. আনিছ (জাগপা), আকবর আমিন বাবুল (গণ ফোরাম), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহসানুল হক কিশোর, কাজী জুন্নুন বসরী, গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসেন।

রবিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/ বিএএফ