চলমান ওয়ানডে বিশ্বকাপ শেষ না হতেই আরও একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ৮ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেই জন্যই বিশ্বকাপের মাঝেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের যুব এশিয়া কাপ। গ্রুপ এ'তে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ বি'তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপান।
আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিজেদের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর আরব আমিরাতের বিপক্ষে খেলবে। ১১ ডিসেম্বর জাপান বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ও ১৩ ডিসেম্বর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
