গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট কাল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০০:১৩

রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে দেশের সর্ববৃহৎ এসডিজি ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিবে সারাদেশের ৩০০ তরুণ।

গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৩ আয়োজন করছে দ্য আর্থ ও 'ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ'। সম্মেলন উদ্বোধন হবে সকাল ১০ টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন-  সংসদ সদস্য, রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এই আয়োজনের ফলে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, বিশুদ্ধ বায়ু, মানসম্মত শিক্ষা, জেন্ডার এন্ড এসআরএইচআর, উদ্যোক্তা, উদ্ভাবন ও গ্রীণ ফাইন্যান্স, ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রুথ সহ ৬টি সেশনে আলোচকদের আলোচনার পরবর্তী গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তরুণরা এসডিজি বাস্তবায়নে তাদের ধারণা তুলে ধরবে। 

এবছর গ্লোবাল এসডিজি ইয়ুথ সামিট ২০২৩ এর আয়োজক দ্য আর্থ ও 'ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ'। আয়োজনে ইয়ুথ পার্টনার হিসেবে আছে উই ক্যান কক্সবাজার। পার্টনার হিসেবে রয়েছে- ফ্রান্স এম্বাসি ইন বাংলাদেশ,  ইউএনডিপি, এশিয়ান রিসার্চ এন্ড রিসোর্স ফর উইমেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলা ট্রিবিউন।

ইত্তেফাক/এএইচপি