ছুটির দিনেও যানজটে নগরবাসী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৫৬

সারা সপ্তাহ যানজট ঠেলে কর্মস্থলে যেতে হলেও সাপ্তাহিক ছুটিন দিন শুক্রবার কিছুটা স্বস্তি পান রাজধানীবাসী। কিন্তু আজকের ছুটির দিনের চিত্র ভিন্ন। সকাল সকাল যানজটে নাকাল হতে হচ্ছে রাজধানীবাসীকে।  

সকাল থেকেই ঘুর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পরছে। তারমধ্যে সপ্তাহের চারদিনই ছিল অবরোধ। তাইতো জীবিকার তাগিদে শুক্রবার বেড়িয়ে পড়েছে মানুষ। আর এতেই পাল্টে গেছে শুক্রবার সকালের চিত্র। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ।

সরেজমিনে দেখা গেছে, ফার্মগেট এলাকার দীর্ঘ যানজট। এছাড়া, কারওয়ান বাজার, বাংলা মোটর, বিজয় সরণি, নিউ মার্কেট এলাকায় যানজটে নাকাল হয়েছেন রাজধানীবাসী।

ছুটির দিনের এই চিত্র আগে থেকেই পরিচিত রাজধানীবাসী। কারণ হিসেবে থাকে রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি বা বিভিন্ন ইভেন্ট। কিন্তু আজকেতার কোনোটিই নেই। সপ্তাহজুড়ে অবরোধের কারণে নিরাপত্তার তাগিদে রাস্তায় স্বল্প সংখ্যক লোক বের হয়েছেন। তাই জরুরি কাজগুলো করার জন্য আজকের অবরোধমুক্ত দিনটি বেছে নিয়েছেন নগরবাসী।

ইত্তেফাক/এএম