ফাইনালে ম্যাচ ‘টাই’ হলে কার ঘরে যাবে শিরোপা? 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৩

২০১৯ ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের ফাইনালে অদ্ভুত নিয়মের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। লর্ডসের সেই ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি নির্ধারিত ৫০ ওভারে ‘টাই’ হয়েছিল। সুপার ওভারের ফল ও ‘টাই’। ফলে শিরোপা নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছিল বাউন্ডারির সংখ্যা। তবে চলমান বিশ্বকাপে ফাইনালে নিয়মের পরিবর্তন করেছে আইসিসির ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এবারের ফাইনালে যদি নির্ধারিত ৫০ ওভার এবং সুপার ওভারের ফল 'টাই' হয়, তাহলে কী হবে?

আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরও একটি সুপার ওভার খেলা হবে। যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

ইত্তেফাক/ওএফ/জেডএইচ