এক ক্লিকে সব ইলেকট্রনিক পণ্যের সমাহার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:২৪

ই-কমার্স দুনিয়ায় ভোক্তাদের সবচেয়ে সুবিধা হলো হাতের নাগালে সবকিছু। নিত্যজীবনের প্রায় সবকিছু এখন অনলাইনে অর্ডার করেই পেয়ে যাচ্ছেন ঘরে বসেই। ইলেট্রনিক পণ্যের সমাহার অনলাইনে এখনও সেভাবে গড়ে উঠেনি। আর সেই চিন্তা থেকে ২০২১ সালে অনলাইনে যাত্রা শুরু করে ‌‌‘প্রবাহ’।

বৈদ্যুতিক সুইচ থেকে শুরু করে প্রায় সকল ধরনের ইলেকট্রিক পণ্য এখন এক ক্লিকে পাওয়া যাবে প্রবাহ’র ওয়েবসাইটে। এমনকি সঠিক দামে ভোক্তাদের নিকট পৌঁছে দেয় প্রবাহ।

ভোক্তাদের নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ ‌‌‘প্রবাহ’। এখানে দেশের পাশাপাশি চাইনিজ, ইন্ডিয়ান, থাই, ব্রিটিশ, জার্মানি, ইটালিসহ এমসিসিবি ও এমসিবি পণ্য এখানে পাওয়া যায়। 

এই প্রসঙ্গে ‘প্রবাহ’র কর্ণধার শামীম আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা সব সময় অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রি করে থাকে। আমাদের প্রধান উদ্দেশ্য সঠিক দামে মানুষকে পণ্য পৌঁছে দেওয়া। আমরা রিটেইলারদের মতো ১০০ টাকার জিনিস দেড়শ টাকা বা ডাবল দামে বিক্রি করি না।’

অনলাইন ব্যবসা ২০২১ সালে শুরু হলেও শামীম আহমেদ ভূঁইয়া জানান প্রায় প্রবাহ বিদ্যুৎ বিতানের বয়স ৪০ বছর। যার যাত্রা শুরু ঢাকার নবাবপুরে। 

বাংলাদেশের আবহের সঙ্গে মিল রেখে ইলেকট্রনিক পণ্য বিক্রি করে ‘প্রবাহ’। শুধু তাই নয় ভোক্তাদের ইলেক্ট্রিক সংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে এই অনলাইন প্রতিষ্ঠানটি। শুধু পণ্য নয় একসঙ্গে প্রয়োজনে ইলেকট্রিশিয়ানও দিয়ে থাকে তারা। তাছাড়া প্রতিষ্ঠানটি আকর্ষণীয় সুবিধার মধ্যে অন্যতম ‘রিকোয়েস্ট’। ভোক্তারা যেকোনো পণ্য ছবিসহ সেখানে রিকোয়েস্ট করলে ভোক্তাকে সে পণ্যও এনে দেবে ‘প্রবাহ’। ২৪ ঘণ্টা তাদের অনলাইন সাপোর্টসহ বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে চলে ‌‘প্রবাহ’ আয়োজন করে বিভিন্ন পণ্যে বিশেষ অফার।

ইত্তেফাক/এএইচপি