দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন শামসুল ইসলাম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২১:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসন থেকে দলটির মনোনয়ন ফরম ক্রয় করে দাখিল করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট শাখার সাধারণ সম্পাদক সাবেক ভিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। 

মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের নিজস্ব ওয়েবসাইটে (অনলাইন) মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। মনোনয়ন ফরম জমাদান শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন এডভোকেট শামসুল ইসলাম। 

শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদ মাসুম বিল্লাহ চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলার যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার , অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন, দিরাই ধল উন্নয়ন সংসদের সভাপতি সাংবাদিক খালেদ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট একরামুল হাসান শিরু, সিলেট জেলা আইনজীবী সমিতির সহসম্পাদক অ্যাডভোকেট তোফায়েল আহমদ, অ্যাডভোকেট প্রসেন চক্রবর্তী প্রনয়, অ্যাডভোকেট অরুন দেবনাথ, অ্যাডভোকেট স্বাধীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সুনামগঞ্জ সমিতির সহসভাপতি তারা মিয়া তালুকদার, আখলাক হোসেন, দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পারভেজ বিশ্বাস, শাল্লা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা মোহন মিয়া, জাকারিয়া চৌধুরী জাকি, শামীম আহমদ, বশির আহমদ, ডিপজল পার্থ, এজাজ আহমদ, সেলিম, এমদাদ, তারেক আহমদ,বাবুল খান মুন্না, জুনেদ, সেলিম আহমদ, এমদাদ হাসান, সাঈদ ইকবালসহ অনেকে। 

মনোনয়ন ফরম দাখিলকালে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে আমার ভাইকে হারানো শোককে বুকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে  মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

ইত্তেফাক/পিও