ওসমানীনগরে এমপির গাড়িতে হামলার অভিযোগে জিডি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭

সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) মহাজোটের প্রার্থী সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার গাড়িতে হামলার অভিযোগে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার দিনগত রাতে এমপির ব্যক্তিগত সহকারী আবু বকর বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।

 এমপির ব্যক্তিগত সহকারী আবু বকর সাংবাদিকদের বলেন, শনিবার রাতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মখদ্দুছ মিয়ার বাড়িতে যান এমপি এহিয়া। রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িযোগে সিলেট শহরে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা গাড়িতে হামলা করলে জিপ গাড়িটির (ঢাকা-মেট্রো-ঘ-১১-০৫৩১) সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। দুর্বৃত্তরা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আল মামুন বলেন, এমপির গাড়িতে হামলার অভিযোগে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ