বাংলাদেশ নিউরো-অফথালমোলজি সমিতি নামে একটি নতুন সাবস্পেশালিটি সোসাইটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে প্রফেসর মোহাম্মদ লুত্ফর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. শ্যামল কুমার সরকারকে।
এছাড়া কোষাধ্যক্ষ করা হয়েছে ডা. সোনিয়া আহসানকে। সম্প্রতি একটি রেস্টুরেন্টে বাংলাদেশের সব নিউরো-অফথালমোলজিস্টের উপস্থিতিতে একটি বৈজ্ঞানিক সেমিনারে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি প্রফেসর আভা হোসেন, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর দীন মোহাম্মদ নুরুল হক, সম্মানীত অতিথি হিসেবে প্রফেসর দীপক কুমার নাগ উপস্থিত ছিলেন। অতিথিরা কমিটিকে অভিনন্দন জানান এবং তারা আশা রাখেন যে, বাংলাদেশ নিউরো-অফথালমোলজি সমিতি বাংলাদেশে অফথালমোলজি ও নিউরোলজির মধ্যে একটি সেতুবন্ধ স্থাপন করবে এবং চক্ষু চিকিত্সা, শিক্ষা ও গবেষণায় এই সমিতি একটি নতুন যুগের সূচনা করবে।
