লংপ্রেস নোটিফিকেশনে পরিবর্তন আনলো গুগল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:১৮

হাই-এন্ড ফোন বাদে এখনও অধিকাংশ ফোনে অ্যান্ড্রয়েড ১৪ আসেনি। তবে অ্যান্ড্রয়েড ১৪ বেটা আপডেট অনেকেই ব্যবহার করতে শুরু করেছেন। নিজেদের নির্দিষ্ট ব্র্যান্ড থেকে নিচ্ছেন এই সুবিধা। তবে সম্প্রতি নতুন অ্যান্ড্রয়েড ১৪ আপডেটে আইকনগুলোয় লং প্রেস করার মাধ্যমে কেবল অ্যাপ্লিকেশন শর্টকাট, অ্যাপ ইনফো ও উইজেট অপশন দেখা যাবে। 

এ ফিচারটি অপসারণের বিষয়ে গুগল গত আগস্টেই নিশ্চিত করেছিল। তবে গত মাসে অ্যান্ড্রয়েড ১৪ আপডেট রিলিজ হওয়ার পর থেকে অনেক ব্যবহারকারী এ ফিচারটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

পরিবর্তনটি এখন পর্যন্ত কেবল ন্যাটিভ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রযোজ্য। এমআইইউআই ও ওয়ান ইউআইয়ের মতো অ্যান্ড্রয়েড স্কিনগুলো এখনো লং প্রেস বা দীর্ঘ প্রেসের মাধ্যমে নোটিফিকেশন অ্যাকসেস করতে পারবে। গুগল অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজতর করতে এবং বিভ্রান্তি কমাতে এ ফিচারটি সরিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গ্রাহক বা ব্যবহারকারীদের আবেদনকে গুরুত্ব দিয়ে ফিচারটি ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইত্তেফাক/এআই