জাগ্রত ব্যবসায়ী ও জনতার আয়োজনে গাজীপুরে মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪০

জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের আয়োজনে এপার বাংলা এবং ওপার বাংলার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিকদের এক মিলনমেলা শুক্রবার (১ ডিসেম্বর) দিনব্যাপী স্থানীয় নির্ভানা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও কবি আসাদ কাজল প্রমুখ। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মিলনমেলায় বলেন, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। ডিসেম্ব্বর বিজয়ের মাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। 

অনুষ্ঠানে ভারত থেকে ১০০ জন বরেণ্য কবি-সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশের ২ হাজার ৪০০ ব্যবসায়ী, ৪০০ কবি-সাহিত্যিক ও ১০০ সাংবাদিক এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

.