স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪

পলিমার শিল্পের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে প্রতিষ্ঠানটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্বজন গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ডিলারদের কাছে কোম্পানির লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন ও কোয়ালিটি পণ্য ন্যায্য দামে প্রাদানের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া ডিলারদের অবিচ্ছেদ্য ব্যবসায়িক অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বেশ কয়েকজন ডিলার এই আয়োজনে স্বজন পলিমারের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০২৩ সালের সাফল্য তুলে ধরার পাশাপাশি ২০২৪ সালের পরিকল্পনাও উপস্থাপন করা হয় সম্মেলনে।

ইত্তেফাক/এসটিএম