বায়োজিন কসমেসিউটিক্যালসের সিগনেচার ব্রাঞ্চ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৯:৫৫

সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছে রূপচর্চা। মানুষ রূপচর্চা বলতে শুধু সাজগোজের বিষয়টাই বুঝে থাকেন। বায়োজিন কসমেসিউটিক্যালস এখানেই অন্য সবার থেকে আলাদা। বায়োজিন কসমেসিউটিক্যালস বুঝিয়েছে নিজেকে সুন্দর দেখানোর জন্য বা সাজসজ্জার আগে যে বিষয়টা আসে, সেটা হলো ত্বক। ত্বক যদি ঠিকঠাক না থাকে, তাহলে অন্য সবকিছু ফিকে হয়ে আসে। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বায়োজিনও ত্বকের যত্নে সবচেয়ে আধুনিক ও ঝুঁকিহীন পথে হাঁটছে। বায়োজিনের পণ্যে যেমন কোনো ঝুঁকি নেই, তেমনি ত্বকের চিকিত্সায় যেসব ডিভাইস ব্যবহার করা হয়, সেগুলোয় নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। সম্প্রতি বায়োজিনের ধানমন্ডি সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। সিগনেচার ব্রাঞ্চের উদ্বোধন করেন বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জাহিদুল হক।