সাতক্ষীরা-১

সাবেক প্রতিমন্ত্রী দিদার বখতকে শোকজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ মঙ্গলবার এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ-১ শহিদুল ইসলামের সই করা নোটিশটি তাকে পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং নির্বাচনী প্রচারণা করেন সৈয়দ দিদার বখত। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। নোটিশে বুধবার বেলা ১১টায় তাকে স্ব-শরীরে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি