শহিদ ডা. ফজলে রাব্বির ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫

আজ ১৫ ডিসেম্বর শহিদ ডা. ফজলে রাব্বির ৫২তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিন বিকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ঐ রাতেই তাকে নির্মমভাবে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিশিষ্ট হৃদরোগবিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। প্রথিতযশা এই প্রগতিশীল চিকিৎসকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দরিদ্রদের খাবার বিতরণ করা হবে।

ইত্তেফাক/এসটিএম