সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দি নিউ নেশনের প্রকাশক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের কুলখানি ও দোয়া মাহফিল আজ।
শুক্রবার বাদ আসর বারিধারা জামে মসজিদে (১ নম্বর রোড সংলগ্ন মসজিদ) মইনুল হোসেনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কুলখানিতে আত্মীয়স্বজন, শুভার্থীদের অংশ নেওয়ার জন্য মইনুল হোসেনের পরিবারের পক্ষ থেকে সবাইকে বিনীত আবেদন জানানো হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মইনুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরদিন গত রবিবার তিন দফা নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয় তাকে।
