মোজাহেদুল ইসলাম
অনেকেই আমরা গান শুনতে পছন্দ করি। বিশেষ করে অনলাইনে গান শুনতে আমরা গুগলে পছন্দের নাম লিখে সার্চ করে থাকি। যতবার সার্চ করে গান শুনি ততবার ইন্টারনেটের ডাটা খরচ করেই তা শুনে থাকি। অললাইনে এমন কিছু মিউটিক স্ট্রিমিং সার্ভিস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা চাইলে গানের শিরোনাম লিখে সার্চ করে গান শোনার পাশাপাশি তা ডাউনলোড করেও রাখতে পারি। এতে করে যেমন পরবর্তীতে গানতে আবার শুনতে হলে নতুন করে আর ডাটা খরচ গুনতে হবে না তেমনি ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন হবে না। এমন কয়েকটি জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সার্ভিস নিয়ে সাজানো হয়েছে এবারের লেখাটি। চলুন সেরকম কয়েকটি ফ্রি মিউজিক স্ট্রিমিং সম্পর্কে জেনে নিই—
সাউন্ড ক্লাউড
অনলাইনে মিউজিক স্ট্রিমিং সার্ভিস রয়েছে শত শত। তবে ফ্রি মিউটিক স্ট্রিমিং সার্ভিসের সংখ্যা অনেক কম। ফ্রি মিউজিক স্ট্রিমিং সার্ভিসের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে সাউন্ড ক্লাউড -এর কথা। এই প্লাটফরমটি ব্যবহার করতে আপনাকে কোনো ভিপিএন-এর সাহায্য নিতে হবে না। কারণ এখানে কোনো কান্ট্রি রেস্ট্রিকশন নেই । তবে স্পেটিভাই নামের একটি মিউজিক স্ট্রিমিং সার্ভিস রয়েছে যেটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ভিপিএন-এর সাহায্য নিতে হবে। সাউন্ড ক্লাউড-এর সেবা গ্রহণের জন্য আপনাকে শুধুমাত্র ফেসবুক একাউন্ট বা গুগল একাউন্ট-এর সাহায্য নিতে হবে। এরপর আপনি সাউন্ড ক্লাউডের ওয়েবসাইটে গিয়ে এবং আপনার স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে যে কোনো গান স্ট্রিম করে শুনতে পারবেন। তবে সাউন্ড ক্লাউডের মিউজিক লাইব্রেরি এই লিস্টের অন্যগুলোর মিউজিক লাইব্রেরির তুলনায় ছোটো। অ্যাপটি পাওয়া যাবে https://soundcloud.com ঠিকানায়।
সাভন
মিউজিক স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে এটিও একটি। এটি মূলত ইন্ডিয়ান রিজিয়নকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। এ জন্য এটিতে যে শুধুমাত্র ইন্ডিয়ান গান পাবেন আসলে ব্যাপারটা সেরকম নয়। আপনি ইংলিশ, বাংলা , হিন্দিসহ অন্যান্য ভাষার গান পাবেন এই স্ট্রিমিং সার্ভিসে। সাভন এর মিউজিক লাইব্রেরি অনেক বড়। স্ট্রিমিং সার্ভিসটির সব থেকে বড়ো বিরক্তিকর ব্যাপার হচ্ছে, এটাতে অনেক অ্যাড রয়েছে। আপনাকে প্রায় প্রতি ৪-৫টি গানের পরেই একটি করে ২০ সেকেন্ড অ্যাড দেখতে হবে, যা মেনে নেওয়া যায় সাভন-এর মিউজিক কালেকশন কনসিডার করে। তবে আপনি যদি স্ট্রিমিং সার্ভিসটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তাহলে আপনাকে একটি অ্যাডও দেখতে হবে না এবং আপনি প্রত্যেকটি গান অফলাইনেও শুনতে পারবেন। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাইলে আপনাকে প্রতিমাসে প্রায় ৪০০ টাকার মতো গুনতে হবে। সার্ভিসটি পেতে হলে আপনাকে এই ঠিকানায় https://www.jiosaavn.com যেতে হবে।
গানা
নাম শুনেই মনে হয় এটি ইন্ডিয়ানদের জন্য তৈরি করা হয়েছে। আপনার মতে হতে পারে এখানে শুধুমাত্র ইন্ডিয়ান গান ছাড়া অন্য কিছুই পাবেন না। তবে এখানে এটাও ইনক্লুড করলাম সাভন-এর একটি অল্টারনেটিভ হিসেবে। কারণ এটিও ফিচারস এবং মিউজিক কালেকশনের দিক থেকে একেবারেই সাভন-এর মতোই। এখানেও আপনি জনপ্রিয় সব ইংলিশ গান এবং বলিউড মিউজিক পাবেন। তবে এটি ব্যবহার করলে একটি সুবিধা বেশি পাবেন যেটি সাভনে পাবেন না। তা হচ্ছে কিছুটা কম অ্যাডস। এই অ্যাপটি সাভনের থেকে তুলনামূলক কম অ্যাডস শো করে, যার গোলে এর ইউজার ইন্টারফেস অনেক বেশি ক্লিন। এছাড়া এখানে যদি আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিতে চান, তাহলে তার খরচও সাভনের থেকে কিছুটা কম। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সব ফিচারস প্রায় সাভনের মতোই। সার্ভিসটি নিতে হলে আপনাকে যেতে হবে https://gaana.com ঠিকানায়।
ইয়োনডার মিউজিক
এটি আমাদের দেশীয় একটি টেলিম অপারেটরের মিউজিক স্ট্রিমিং সার্ভিস। এটি ব্যবহার করতে আপনার কোনো ধরনের ডাটা কনজিউম হবে না যদি আপনি ওই অপারেটরের গ্রাহক হন। এবং এমনকি আপনি যদি ওই অপারেটরের গ্রাহক হন তাহলে আপনি এখানে থাকা যে কোনো মিউজিক অফলাইনেও শুনতে পারবেন। আর একটি বিষয় হলো—মিউজিক কালেকশন। আপনি বিশ্বাস করুন আর না-ই করুক। এটার মিউজিক লাইব্রেরি অনেক বড়। আপনি আপনার দরকারি প্রায় সব জনপ্রিয় ইংরেজি এবং বাংলা গান পাবেন। সার্ভিসটি পেতে আপনাকে যেতে হবে https://apkpure.com/yonder-music-bangladesh/com.yonder ঠিকানায়।
স্পোটিফাই
বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং প্লাটফরম হলো—স্পোটিফাই। অনেকেই হয়তো এই প্লাটফরমটি ব্যবহার করার চেষ্টাও করেছেন কিন্তু পারেন নি। কারণ স্পোটিফাই বাংলাদেশে অফিসিয়ালি অনুমোদিত নয়। আপনি প্লে স্টোরে স্পোটিফাই অ্যাপ খুঁজলে পাবেন না। এবং ওয়েবসাইটেও গেলে দেখবেন যে এটি বাংলাদেশে অনুমোদন দেয় না। তবে আপনি চাইলে তবুও স্পোটিফাইয়ের ফ্রি ভার্সন বাংলাদেশে ব্যবহার করতে পারেন। তবে যে ট্রিকটি বলব সেটি সবার ক্ষেত্রেই কাজ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে আশা করা যায় অধিকাংশ ইউজারের ক্ষেত্রেই কাজ করবে। সার্ভিসটি গ্রহণ করতে হলে আপনাকে https://spotify.com/us ঠিকানায় যেতে হবে।
