g বিবিসি
টেক্সাসের একটি বিমানবন্দরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুই ইঞ্জিনের বিচক্র্যাফট বিই-৩৫০ কিং এয়ার বিমানটি রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে অ্যাডিসন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি বিমানবন্দরের একটি হ্যাঙ্গারের ওপর পড়ার পর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বলে স্থানীয় দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। আরোহীদের নিয়ে বিমানটির ফ্লোরিডা যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন অ্যাডিসন বিমানবন্দরের উপ-পরিচালক ডারসি নইজল।
০
