বিজয় দিবসে যুবলীগ নেতা শাহীন মালুমের ফ্রি চিকিৎসা সেবা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজসংলগ্ন হাবিব নগরে পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালে মেডিকেল ক্যাম্পে নয়টি বিভাগের চিকিৎসকরা রোগী দেখেন।

পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিমিডেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক লায়ন শাহীন মালুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন (বিডিএস)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যারা রূপগঞ্জের থেকে ঢাকা গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন তারা এখন থেকে মেডিলাইফ হাসপাতালের সেই সেবাটি নিতে পারবেন বলে আমি আশা করি। প্রতিটি অভিজ্ঞ চিকিৎসক যেন রোগীকে একটু সময় নিয়ে ভালোভাবে দেখেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই মেডিলাইফ হাসপাতালটি অন্যান্য হাসপাতাল থেকে একটি ভালো পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এত সুন্দর বিশ্ব মানের যন্ত্রপাতি ও ডেকোরেশনের হসপিটাল আমি না আসলে না দেখলে, কখনোই বুঝতাম না। এ হাসপাতালের ভালো চিকিৎসা-সংক্রান্ত সব বিষয়ে আমি সার্বিক সহযোগিতা করে যাব। এমন দিনে একটি ভালো উদ্যোগ নেওয়ায় মেডিলাইফ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন শাহীন মালুমকে তিনি ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে শাহীন মালুম বলেন, মানুষ বেঁচে থাকে কর্মে, বয়সে না। এই পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল আমার স্বপ্ন ছিল, আমি করেছি। আমি হাসপাতালের সব পরিচালকসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি। আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি মারা গেলেও ভালো কাজের মাধ্যমে আমি আপনাদের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইদ্রিস আলী মিল্টন, পরিচালক ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, পরিচালক অর্থ মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিরুল মালুম, পরিচালক মো. মাহবুব উল মজিদ হাজী, পরিচালক মো. মানিক আলী, পরিচালক বাবুল মালুম, পরিচালক ডা. মো. নাজমুল হোসেন ভূঁইয়া, পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক আমির হোসেন মিল্কী, পরিচালক দুলাল মালুম, পরিচালক মো. মোকলেছুর রহমান, পরিচালক মো. রেহান উদ্দিন মিয়া, পরিচালক বিপাশা মালুম, পরিচালক ডা. ইলামনি, পরিচালক মো. রিপন মিয়া, পরিচালক আলী আযম ভূঁইয়া, পরিচালক শামীম মিয়া, পরিচালক মো. জাবির দেওয়ান, পরিচালক সাজেদা বেগম, পরিচালক নাছিমা আক্তার, পরিচালক ইসমাইল হোসাইন সোহেল, পরিচালক রোমাজ্জল হোসেন খাঁন, পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, পরিচালক জাকির হোসেন ভূঁইয়া, পরিচালক মোসা. সুমাইয়া জামান, পরিচালক মো. আনিসুল ইসলাম, পরিচালক মো. সানাউল্লাহ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইত্তেফাক/পিও