বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী, সেক্রেটারি জেনারেল মো. ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল খালেক মিয়া, নির্বাহী সদস্য পি কে রায়সহ বিভিন্ন নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী ১ লা আগস্ট ২০১৯ তারিখ থেকে এজেন্সি কমিশন হিসেবে ১৫ শতাংশের বেশি প্রদান না করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়
