স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশকে এদেশে ২০১৮ সালের বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক এবং বেস্ট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি দিয়েছে ফাইন্যান্স এশিয়া। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় ব্যাংকের পক্ষ থেকে সমপ্রতি হংকংয়ে অনুষ্ঠিত ফাইন্যান্স এশিয়া ২০১৯ কান্ট্রি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন।
ব্যাংকিং ক্ষেত্রে শক্তিশালী অবদান এবং উদ্ভাবনী নানা পণ্য ও সেবা ছাড়াও প্রধান প্রধান বাণিজ্যিক অঞ্চলজুড়ে বাণিজ্য ও বিনিয়োগপ্রবাহকে সহজতর করা, বাংলাদেশের জ্বালানি বৈচিত্র্যকরণের কৌশল বাস্তবায়নে সহযোগিতা করা এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদানে পদক্ষেপ নেওয়া ও তাদের সব মাপের ব্যবসার উন্নতিতে সাহায্য-সহযোগিতা করার ক্ষেত্রে ব্যাংকের অগ্রণী ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে এই অনুষ্ঠানে।—প্রেস বিজ্ঞপ্তি
